প্রবাসীদের নিয়ে গল্প লিখুন
বাংলাদেশে তথা বাংলা ভাষায় এই প্রথম সম্পূর্ণ প্রবাস-প্রসঙ্গের সাহিত্যের প্লাটফর্ম “প্রবাসীর গল্প”। ফলে প্রবাসীদের নিয়ে আপনার লেখা গল্পটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করবো। লেখা পাঠাবার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
- আপনার লেখা গল্পটি অবশ্যই প্রবাস ও প্রবাসীদের নিয়ে হতে হবে।
- গল্পের সর্বনিম্ন শব্দসংখ্যা হতে হবে ১০০০।
- গল্পটি অনলাইন প্লাটফর্মে অপ্রকাশিত হতে হবে।
- গল্পটি সম্পূর্ণ মৌলিক হতে হবে।
- লেখা মনোনিত হলে জানানো হবে।
- ১৫ দিনের মধ্যে মনোনিত লেখা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- লেখার সাথে ফোন নাম্বারসহ যোগাযোগের ঠিকানা পাঠাতে হবে।
লেখা পাঠাবেন এই মেইলে: probashirgolpo2024@gmail.com
ছড়া-কবিতা
প্রবাস ও প্রবাসীদের নিয়ে লেখা আপনার ছড়া কিংবা কবিতা আমাদের পাঠাতে পারেন। নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন।
- আপনার লেখা ছড়া বা কবিতাটি অবশ্যই প্রবাস ও প্রবাসীদের নিয়ে হতে হবে।
- ছড়া বা কবিতার কোনো শব্দসংখ্যা নির্ধারিত নেই।
- ছড়া বা কবিতাটি অনলাইন প্লাটফর্মে অপ্রকাশিত হতে হবে।
- লেখাটি সম্পূর্ণ মৌলিক হতে হবে।
- লেখা মনোনিত হলে জানানো হবে।
- ১৫ দিনের মধ্যে মনোনিত লেখা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- লেখার সাথে ফোন নাম্বারসহ যোগাযোগের ঠিকানা পাঠাতে হবে।
লেখা পাঠাবেন এই মেইলে: probashirgolpo2024@gmail.com
“প্রবাসী বন্ধুর লেখা”
প্রবাসী বন্ধু যারা লিখতে চান নিজের গল্প, তাঁদের আমরা স্বাগত জানাই। এই ওয়েবসাইট আপনাদের কথাই বলতে চায় গল্প আকারে, কবিতার মাধ্যমে কিংবা ছড়ায়-ছড়ায়। প্রবাসী বন্ধুদের মধ্যে যারা উচ্চশিক্ষিতি, ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা কবি-গল্পকার আছেন তাঁরা আমাদের ওয়েবসাইটে লিখতে পারেন আপনাদের অভিজ্ঞতার কথা গল্পে বা কবিতায়। আমরা যত্ন নিয়ে আপনার লেখা প্রকাশ করবো।
পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানো অধিকাংশ প্রবাসী যাঁরা কায়িক পরিশ্রমের সাথে যুক্ত, যাঁরা উচ্চশিক্ষিতি নন, যাঁদেরকে ‘প্রবাসী শ্রমিক’ বলে ডাকা হয়, যে নারী বা পুরুষ প্রবাসীরা অল্প শিক্ষিত, সেইসব প্রবাসী বন্ধুরা আমাদের লিখবেন আপনার জীবনের গল্প। নিজে গুছিয়ে না লিখতে পারলেও আপনার মনের কোণে লুকিয়ে থাকা গল্পটি আমাদের শুনাবেন। গল্প শুনে অনুলিখনের মাধ্যমে আমরা তা প্রকাশ করতে চাই। মূলত আপনাদের সম্মানেই আমাদের এই উদ্যোগ, আপনারাই আমাদের প্রেরণা। আপনারা আমাদের মেইলে আপনার আগ্রহের কথা জানালে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার গল্প মনোযোগ দিয়ে শুনবে এবং অনুলিখনের পর আপনার অনুমোদন পেলে লেখাটি “প্রবাসীর গল্প” ওয়েবসাইটে “প্রবাসী বন্ধুর লেখা” বিভাগে প্রকাশ করা হবে।
যোগাযোগ করুন এই মেইলে: probashirgolpo2024@gmail.com
মন্তব্যসমূহ