দেশে এই প্রথম সম্পূর্ণ প্রবাস-প্রসঙ্গের সাহিত্যের প্লাটফর্ম ‘প্রবাসীর গল্প’। ফলে প্রবাসীদের নিয়ে আপনার লেখা গল্প আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করব।
প্রিয় লেখক, শুভেচ্ছা জানবেন। প্রবাসী বাঙালীদের নিয়ে দেশে নানামুখী আলোচনা আছে। প্রবাসীর প্রবাস যাত্রা, নানাভাবে তাদের প্রতারিত হওয়ার ঘটনা, কিংবা বিদেশে পাড়ি জমানোর পর তাদের কর্মক্ষেত্রের জটিলতা, নারী প্রবাসীদের নিয়ে নানা ধরণের ঘটনা কিংবা রটনা, পাশাপাশি আছে তাঁদের সফলতার কথা, রেমিটেন্স কুড়ানোর পজিটিভ প্রচারণা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক, আমি প্রবাসীসহ নানান সংস্থা প্রবাসীদের কেন্দ্র করে গড়ে উঠেছে। সেবা দিচ্ছে, সেবা নিচ্ছে অনলাইন-অফলাইনে গড়ে ওঠা বিভিন্ন সংস্থা-সংগঠন।
কিন্তু আমরা খুব খেয়াল করে দেখেছি- প্রবাসীদের নিয়ে এইসব খবর আর বড়জোর ফিচারের বাইরে তাদের নিয়ে সাহিত্যকেন্দ্রিক কোনো উল্লেখযোগ্য উদ্যোগ এ দেশে নেই।
আরো পড়ুন: আপনি কি প্রবাসী, অভিবাসী নাকি শরণার্থী? জেনে নিন বিস্তারিত
আরো পড়ুন: প্রবাসী অর্থ কি? প্রবাসী এর ইংরেজি এবং প্রবাসী নিয়ে বিস্তারিত জানুন
না সিরিয়াস সাহিত্যে না জনপ্রিয় ধারার সাহিত্যে প্রবাসীদের গুরুত্ব দিয়ে লেখা হয়নি কোথাও। দেশের স্বনামধন্য কবি-গল্পকার-উপন্যাসিকদের কারো কলমেই প্রবাসী ক্যারেক্টার প্রাধান্য পায়নি তেমনভাবে।
আমরা সে জায়গাটায় শুরু করতে চাই।
প্রবাসীদের জীবন, প্রবাসীদের কষ্টের গল্প, আনন্দের আলাপ, তাঁদের নিয়ে ছড়া-কবিতা ইত্যাদির মধ্য দিয়ে কেবলমাত্র প্রবাসী চরিত্রকে প্রাধান্য দিয়ে দেশে এই প্রথম সম্পূর্ণ প্রবাস-প্রসঙ্গের সাহিত্যের প্লাটফর্ম হিসেবে কাজ করতে চায় আমাদের সাইট ‘প্রবাসীর গল্প’।
ফলে প্রবাসীদের নিয়ে আপনার লেখা গল্পটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করবো। লেখা পাঠাবার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
- আপনার লেখা গল্পটি অবশ্যই প্রবাস ও প্রবাসীদের নিয়ে হতে হবে।
- গল্পের সর্বনিম্ন শব্দসংখ্যা হতে হবে ১০০০।
- গল্পটি অনলাইন প্লাটফর্মে অপ্রকাশিত হতে হবে।
- গল্পটি সম্পূর্ণ মৌলিক হতে হবে।
- লেখা মনোনিত হলে জানানো হবে।
- ১৫ দিনের মধ্যে মনোনিত লেখা ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- লেখার সাথে ফোন নাম্বারসহ যোগাযোগের ঠিকানা পাঠাতে হবে।
লেখা পাঠাবেন এই মেইলে: probashirgolpo2024@gmail.com

মন্তব্যসমূহ